ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ৪:৩২

নাটোরের সিংড়ায় পিতা কর্তৃক মেয়েকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে পাষন্ড পিতাকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ ।জানা যায়, গত বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে মোঃ আসাদ আলী (৪০) পিতা মোঃ আবুল প্রামাণিক নামে এক ব্যাক্তি তার ১৮ বছর বয়সী নিজ কন্যাকে তাহার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটি একটি বেকারিতে চাকুরী করত তার পিতা তাকে ঘরের মেঝেতে শোয়ার কথা বলে ও পিতা একই ঘরের খাটের ওপরে খাটে ঘুমায়, গত ২২ মার্চ ২০২৪ ইংরেজি শুক্রবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে মেয়েটি খাবার খেয়ে ঘরের মেঝেতে বিছানা ফেলিয়ে ঘুমিয়ে গেলে তাহার পিতা ওই রাতেই আনুমানিক এগারোটার দিকে খাটের উপর হতে ঘরের মেঝেতে নেমে এসে তাহার মেয়ের বিছানায় গিয়ে জোরপূর্বক তাহার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। 
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পিতা মোঃ আসাদ আলী সে উপজেলার পাকিশা গ্রামের মোঃ আবুল প্রামাণিক এর ছেলে। তাহার প্রথম স্ত্রী আনুমানিক ১০বছর আগে মারা যায়। পরে আসাদ আলী চক-সিংড়া গ্রামের আঃ আজিজ এর মেয়ে মোছাঃ আছিয়া কে দ্বিতীয় বিবাহ করে চক-সিংড়া গ্রামেই স্থায়ীভাবে বসবাস করত ও ঘটনার দিন মেয়েটির সৎ মা বাড়িতে ছিলোনা বলে জানা যায়। 
পরের দিন ২৩ মার্চ ২৪ ইং শনিবারে বেকারিতে গিয়ে লোকজন কে উক্ত ঘটনার বিষয় টি জানায়। পরে সিংড়া থানা পুলিশ কে জানালে পুলিশ মেয়ে ও তার পিতাকে থানায় নিয়ে যায়। 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু কালাম জানান, মেয়েটি পুলিশ হেফাজতে আছে ও পিতাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক