ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি বুঝে পেল কর্তৃপক্ষ


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৩:১৯

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের ৬৭.৬৭৯২ একর অধিগ্রহণকৃত জমি সরেজমিনে দখল বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৪ মার্চ ) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে  ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মো. জাকির হুসাইন সরদারের নেতৃত্বে একটি টিম জমিটি রামেবির রেজিস্ট্রার (অ.দা.) জাকির হোসেন খোন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে সরেজমিনে সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেন। এসময় রামেবির প্রকিয়রমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন, সহকারি রেজিস্ট্রার (চ.দা.) রাশেদ হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, রামেবি স্থাপন প্রকল্পের সেকশন অফিসার রেজাউল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আরাফ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা নূর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখার ০৭/২২.২৩ নং এলএ কেসভুক্ত ‘‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়’’ স্থাপন প্রকল্পের আওতায় রাজশাহী জেলার পবা উপজেলাধীন ৭৪ নং বাজেসিলিন্দা মৌজায় ৪৫.৪৭৮৭ একর , ৭৫ নং বারইপাড়া মৌজায় ০.৭৪৯০ একর এবং বোয়ালিয়া থানাধীন ৮২ নং বড়বনগ্রাম মৌজায় ২১.৪৫১৫ একরসহ সর্বমোট ৬৭.৬৭৯২ একর জমি অধিগ্রহণ করে রামেবি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৪ জুন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়। সেসময়  ২০১৮ সালের রেট সিডিউল অনুযায়ী ডিপিপির প্রথম ধাপের ব্যয় ধরা হয় ১৮৬৭০৮.০০ লক্ষ (এক হাজার আটশত সাতষট্টি কোটি আট লক্ষ টাকা) এবং বরাদ্দকৃত অর্থ থেকে রাজশাহী জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ খাতে ৫৮৬ কোটি প্রদান করা হয়। পরবর্তীতে ২০২২ সালের রেট সিডিউল অনুযায়ী প্রথম ধাপের সংশোধিত ডিপিপির ব্যয় বেড়ে দাঁড়ায় ২২৫৭৯৪.৮৪ লক্ষ (দুই হাজার দুইশত সাতান্ন কোটি চুরানব্বই লক্ষ চুরাশি হাজার টাকা) যার মধ্যে ভূমি অধিগ্রহণ খাতের ব্যয় ১৭২ কোটি ১৭ লক্ষ ৫৬ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৭৫৮ কোটি ১৭ লক্ষ ৫৬ হাজার টাকা। গত বছর ৯ নভেম্বর একনেক সভায় রামেবির সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে ভূমি অধিগ্রহণ খাতের বকেয়া ১৭২ কোটি ১৭ লক্ষ ৫৬ হাজার টাকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের সংশ্লিষ্ট খাতে প্রদান করা হয়। ভূমি অধিগ্রহণ খাতের ব্যয়ের সম্পূর্ণ টাকা জেলা প্রশাসকের সংশ্লিষ্ট খাতে প্রদানের পর আজ ২৪ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে রামেবি কর্তৃপক্ষকে জমির দখল সরেজমিনে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ