নেত্রকোণায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নেত্রকোণায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব পরিস্থিতির উপর গণমাধ্যমে প্রতিবেদন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ ও ভোক্তাদের নিয়ে বেসরকারী সংস্থা বাংলাদেশ রিসোর্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোণা চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও নেত্রকোণার সমন্বয়কারী মো. অহিদুর রহমান।
কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতে গণমাধ্যম কর্মীদেরকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক মহলের উপর চাপ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা