ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাত দখল করে ভাঙ্গারী দোকান,হাইওয়ে পুলিশের অভিযান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৪:২৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত ও সার্ভিস রোট দখলে নিয়ে গড়ে উঠেছিলো বেশ কয়েকটি ভাঙ্গারী মালামালের দোকান। যার ফলে সাধারণ পথচারীদের বাধ্য হয়েই মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। 

সোমবার (২৫ মার্চ) দুপুরে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অবৈধভাবে গড়ে ওঠা ভাঙ্গারী দোকানগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ১৫ টি ভাঙ্গারী দোকান উচ্ছেদ করা হয়েছে।

আব্দুল আলীম নামের আরেক পথচারী জানান, ফুটপাত দখল করলে এখান দিয়ে হাটাচলা করা যায় না। উচ্ছেদের ফলে এখন রাস্তা পরিস্কার আছে আমরা সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবো।

রুবেল মিয়া নামের এক পথচারী ক্ষোভ নিয়ে বলেন,ভাঙ্গারী ব্যবসায়ীরা লোহালক্কড় ও গাড়ী রেখে ফুটপাত এবং সার্ভিস রোড দখলে নিয়ে রাখে। এখন উচ্ছেদ অভিযান হয়েছে ফলে কিছু সময়ের জন্য হলেও মানুষ সুবিধা পাবে। প্রশাসন চলে গেলে আবারও দখল হয়ে যাবে ফুটপাতে সার্ভিস রোট।

নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,সাধারণ পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি করে যারা ফুটপাত দখলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস