যমুনা চরের মানুষের জীবনমান নিয়ে আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইউনিভার্সিটির অধ্যাপক আহমেদ হোসেন এর নেতৃত্বে টাঙ্গাইলের যমুনা চরের মানুষের জীবনমান, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ নিয়ে একটি আন্তর্জাতিক গবেষণাপত্র, সম্প্রতি বিশ্ববিখ্যাত প্লোস ওয়ান জার্নালে প্রকাশিত হয়েছে।
ভূঞাপুরের শুশুয়া গ্রামকে একটি মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে, ২০২৩ সালের ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভূঞাপুর ও গোপালপুর উপজেলার চরাঞ্চলে ৪৪২টি পরিবারের ২৯২১জন মানুষের উপর একটি আন্তর্জাতিক জরিপ পরিচালনা করা হয়।
আমেরিকাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহযোগিতায় জরিপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেন আনিকা তাসনীম চৌধুরী, মাসুম মাহবুব, মাহমুদা খান, তাইফুর রহমান, আজাজ বিন শরীফ, হেবা হিজাজী, মোহাম্মদ আলমেদ্দীন।
গবেষণায় উঠে এসেছে, নদী ভাঙ্গনের কারণে কিভাবে চরাঞ্চলে মানুষের, প্রতিনিয়ত বাসস্থানের পরিবর্তন করতে হয়। শিক্ষা ব্যবস্থা এবং সমতলে দ্রুত চলাচল করতে না পারায় ৩৯শতাংশ মানুষ এখনো কবিরাজী ও হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল।
বন্যা ও দুর্যোগের সময় এর সংখ্যা আরো বাড়ে। প্রায় ৮০শতাংশ গর্ভবতী নারীর সন্তান বাড়িতেই প্রসব করাতে হয়। এতে ৬শতাংশ পর্যন্ত গর্ভপাত ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
গবেষকরা মনে করেন, বন্যা ও নদীভাঙনের নেতিবাচক প্রভাবরোধে এখানে সরকারি ও বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির সুযোগ এবং বাড়ি পুনঃনির্মাণের জন্য আর্থিক সহায়তা বাড়ানো উচিত।
এ বিষয়ে হিউম্যান কনসার্ন ইউএসএ'র চীফ এক্সিকিউটিভ অফিসার মাসুম মাহবুবুর রহমান জানান, চরাঞ্চলের মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ তাদের জীবনমান উন্নয়নে, পাইলট প্রকল্প হিসাবে শুশুয়া চরকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার সব রকমের প্রচেষ্টা চলমান। শীঘ্রই এখানে কার্যক্রম শুরু করার পরিকল্পনা; আমেরিকান ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও শুশুয়া ভিল এর রয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান