ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে দুলাভাইয়ের হাতে শালিকা খুন


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২৪ রাত ১০:১১
নেত্রকোনার মদন উপজেলা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামে খালাতো ভগ্নিপতি নাঈম (৩০)এর  হাতে দশম শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার (১৬) খুনের ঘটনা ঘটেছে। নিহত  স্কুল শিক্ষার্থী মনি আক্তার উপজেলা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের ফল বিক্রেতা নজরুল ইসলামের মেয়ে।
 
নিহত মনি আক্তার উপজেলা ফতেপুর ইউনিয়নের  ফতেপুর সৈয়দ আলী চৌধুরী  উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণী শিক্ষার্থী।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোজ সোমবার (২৫ মার্চ)  দুপুর ১ টার দিকে মা, মিনা আক্তার (৫০) সাংসারের কাজের জন্য দশম শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার কে  বাড়িতে রেখে বাজারে যান।
 
বাজার থেকে বাড়িতে এসে মেয়েকে ডাকলে সাড়া না পাওয়ায় রুমে গিয়ে দেখে মেয়েকে গলায় ওড়না বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলানোর চেষ্টা করছে খালাতো ভগ্নিপতি নাঈম। এমন সময় নিহত মনি আক্তারের মায়ের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসলে  খালাতো ভগ্নিপতি নাঈম  পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে  দেখেন দশম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে। স্কুল শিক্ষার্থী মনি আক্তারের গত ১৫ দিন পূর্বে  মদন পৌরসভার জাহাঙ্গিরপুর গ্রামের আবু তাহেরের ছেলে ছোটন এর সাথে ওই দশম শ্রেণীর শিক্ষার্থীর  মনি আক্তারের পারিবারিকভাবে বিবাহ কথা ঠিক  হয়েছিল।
 
খালাতো ভগ্নিপতি নাঈম কৌশলে বিবাহটা ভেঙ্গে দিয়ে শালিকা মনি আক্তারকে  বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দেয়।নিহত মনি আক্তারের মা, মিনা আক্তার বলেন, আমার মেয়ে বাঁচার জন্য হয়তো  তার সাথে দস্তাদস্তি করেছে, এ কারণে আমার চাউলের মটকা ভেঙ্গছে। মেয়ের বিবাহ টা ভাঙ্গার পর থেকে প্রতিদিন আমাদের বাড়িতে আসে নাঈম তাকে  নিষেধও করা হয়েছে আমাদের বাড়িতে না আসার জন্য । আমার মেয়েকে নাঈম খুন করেছে আমি নাঈমের ফাঁসি চাই।
 
এ বিষয়ে মদন থানা তদন্ত (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, স্কুল শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা