ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৪ দুপুর ২:৪৯

নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার  তোপধ্বনির  মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা পুলিশ প্রশাসন, পৌরসভা, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন। 

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। 

এরপর সকাল ৮টায় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ , জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া 
ও অতিরক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম।

এছাড়াও মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র প্রদর্শনী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশ উন্নয়নের বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্টান ও ইফতার মাহফিল, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালের রোগীদের ও বিভিন্ন এতিমখানায় এতিমদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা