ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মৃত্যুর পর আমার লাশ যেন না কাটে, আত্মহত্যার আগে স্বামীকে বলে গেলেন স্ত্রী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১২:৬

মৃত্যুর পর আমার লাশ যেন না কাটে, আত্মহত্যার আগে স্বামীকে মোবাইল ফোনে এ কথা বলে জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ মার্চ) ইফতারের পরে গাজীপুরের কোনাবাড়ী হরিনাচালা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার দক্ষিণ রহিমপুর গ্রামের কালাচান এর মেয়ে চাঁন মনি (৩৫)। গত ৭ বছর পূর্বে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বানিয়াবাড়ী গ্রামে বিপ্লব হোসেন উজ্জল সঙ্গে বিয়ে হয় তার।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে ওই গৃহবধূ কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় তার বাবার ভাড়াবাসায় বেড়াতে আসে। আজ ইফতারের পরে তার স্বামীকে মোবাইল ফোনে কল দিয়ে জানান আমি মারা গেলে আমার লাশ যেন না কাটে। তার স্বামী দ্রুত বাসায় এসে দেখতে পান রুমের দরজা বন্ধ ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পান ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে জানালার গ্রিলের সাথে ঝুলে আছে। পড়ে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের স্বামী বিপ্লব হোসেন উজ্জ্বল বলেন, ইফতার করে আমার ওষুধের ফার্মেসিতে চলে যাই। পরে সে মোবাইল ফোনে বলে আমি মারা গেলে যেন লাশ না কাটা হয়। তার এই কথা শুনার পর তাৎক্ষণিক আমি বাড়ীওয়ালাকে ফোন করে বলি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই নাদিরুজ্জামান নাদির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস