মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে শ্রমিক নিহত
নেত্রকোনার মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে গিয়ে গাড়িতে থাকা অয়াসিম( ৩০)নামের এক শ্রমিক নিহত হয়েছে।নিহত ওয়াসিম উপজেলা মদন ইউনিয়নের ফেকনী গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
রোজ বুধবার ( ২৭ মার্চ) আনুমানিক সময় সকাল ৬ টার দিকে উপজেলা মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের সামনে ইট ভাঙ্গার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদন হইতে ইট ভাঙ্গার গাড়িটি জগন্নাথপুর এর উদ্দেশ্যে যাওয়ার পথে মদন ইউনিয়নের উচিতপুর ভালই ব্রিজের সামনে ইট ভাঙ্গা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক অয়াসিম নিচে পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
পরে সাথে থাকা শ্রমিক ইট ভাঙ্গা গাড়ির ড্রাইভার সিদ্দিক, হৃদয় ,মামুন ,তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মদন থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহত শ্রমিক অয়াসীম নিজে নিজেই ইট ভাঙ্গার গাড়ি চালাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়।
পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থার জন্য দিয়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান