কোনাবাড়ীতে ১১ নং ওয়ার্ড যুবমহিলালীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার অন্তর্গত ১১ নং ওয়ার্ড যুবমহিলালীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সভাপতি কামরুন নাহার মুন্নী ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তার আঁখি। জানা যায় গত বছর ২৮ জুলাই শারমিন আক্তারকে সভাপতি এবং রুজিনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় কোনাবাড়ী থানা যুবমহিলালীগের কমিটির সিদ্ধান্ত মোতাবেক কোনাবাড়ী থানা যুবমহিলালীগের অন্তরগত ১১
নং ওয়ার্ড যুবমহিলালীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবিষয়ে জানতে ১১ নং ওয়ার্ড যুবমহিলালীগের সাধারণ সম্পাদক রুজিনা আক্তার এর সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সভাপতি কামরুন নাহার মুন্নী বলেন, দলে নিষ্ক্রিয়তা,জাতীয় নির্বাচনের সময় দায়িত্বে অবহেলা, মিটিংয়ে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে ওই কমিটির সভাপতি /সাধারণ সম্পাদকসহ অন্যান্য
সদস্যদের বিরুদ্ধে। তিনি বলেন, যার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয়েছি। নতুন কমিটি প্রসঙ্গে সমন্ধে জানতে চাইলে তিনি বলেন,
ঈদের পর গাজীপুর মহানগর যুবমহিলালীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে পরামর্শ করে নতুন কমিটি দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ