ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে পুলিশের ওপেন হাউজ ডে


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৪ বিকাল ৫:৩৩

নেত্রকোনার দুর্গাপুর থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহিতা এবং অপরাধ নির্মুলে মতামত বিষয়ে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দে এর সভাপতিত্বে, সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অন্যদের মধ্যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, এএসপি সার্কেল (দুর্গাপুর-কলমাকান্দা) মো. আক্কাছ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা, পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, সাবেক পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, টিডব্লিউএ চেয়ারম্যান সায়মন তজু, কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

কিশোরগ্যাং, মাদক ও নানাবিধ অপরাধ দমনে দিক নির্শেশনা মুলক বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আলতাবুর রহমান কাজল, সাংবাদিক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ সহ নানা পেশায় দায়িত্বরত ব্যক্তিগন।

দুর্গাপুর উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে সহ নানাবিধ অপরাধ মুলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী যে ভুমিকা হাতে নিয়েছেন তা সত্যিই প্রসংশনীয়। এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশ বাহিনী সহ সর্বস্থরের জনগনকে এগিয়ে আসতে হবে। এছাড়া অপরাধ দমনে সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

সুবর্ণচরে থানার হাট মডেল হাই স্কুল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান