উত্তরায় যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে মুসলিম উম্মাহ আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। রমজানের এই বিশেষ মাসে অসহায় মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৭ মার্চ'২৪) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মামুন সরকারের উদ্যোগে উত্তরা ১২ নং সেক্টর খেলার মাঠে প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য ও বস্ত্র) ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে নূর শামস পরশ এর উপস্থিতিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।আজকের এই ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরায় যুবলীগ নেতাকর্মীদের সর্ববৃহৎ মিলনমেলা অনুষ্ঠিত হয়।জাতীয় নির্বাচনের পর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী,যুবলীগ ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, কাউন্সিলর ডি.এম শামিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক অ্যাড. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।
সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই দেশ জুড়ে খাদ্যসামগ্রী বিতরণের এই কার্যক্রম শুরু করা হয়েছে।
রমজান মাসকে ঘিরে শতশত পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইফতার ও খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চলমান এ কার্যক্রম আরো বেগবান করার জন্য অনুরোধ জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি