মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট
মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পেরোতে চললেও এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। রুশ সংবাদমাধ্যমের বরাতে বুধবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ক্রোকাস সিটি হলে গত ২২ মার্চের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৮২ জন।
কিন্তু রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, ওই হামলা ঘটনার পর থেকে এখনো অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।খবরে বলা হয়েছে, এই তালিকায় এমন লোক রয়েছেন, যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে আত্মীয়রা যোগাযোগ করতে পারছেন না, কিন্তু তাদের নাম আহত এবং নিহতদের তালিকায় নেই। এদের মধ্যে কিছু লোক মারা গেছেন, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে চার বন্দুকধারী এই হামলা চালিয়েছিল। ঘটনাস্থল থেকে পাঁচ শতাধিক গুলির খোসা পাওয়া গেছে।
গত শুক্রবার ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে সোভিয়েত যুগের রক গ্রুপ ‘পিকনিক’ পারফর্ম করার কথা ছিল। এটি দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার ২০০ দর্শক।
কিন্তু কনসার্ট শুরুর হওয়ার কিছুক্ষণ আগেই হামলা শুরু হয়। গুলির পাশাপাশি ভবনটিতে আগুনও ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বাজা জানিয়েছে, ভবনটির ছাদ ধসে পড়ার আগ মুহূর্তে সেখানে হয়তো দুই শতাধিক মানুষ ছিল। জরুরি সেবা সংস্থাগুলো ওই সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে।
এমএসএম / এমএসএম
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের