ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফ্লাইওভারের নিচে ময়লার ভাগার,ছাত্রলীগ নেতার নেতৃত্বে অপসারণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ৩:৫৭

গাজীপুরের কোনাবাড়ীতে ১৬৪৫ মিটার দৈর্ঘ ৪ লেন ফ্লাইওভারের নিচ থেকে ময়লা অপসারণে নিজেই মাঠে নেমেছেন কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি। ফুটপাতের আশেপাশে থাকা দোকানে দোকানে গিয়ে কথা বলেছেন দোকানীদের সঙ্গে ওই ছাত্রলীগ নেতা। তাঁরাও প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লাইওভারের নিচে ময়লা ফেলবেন না বলে। 

শুক্রবার (২৯ মার্চ) সকালে তুসকা গার্মেন্টস এর সামনে থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত ফ্লাইওভারের ময়লা অপসারণ করা হয় ওই ছাত্রলীগ নেতার নির্দেশে। এতে স্বস্তি ফিরেছে আশেপাশে থাকা দোকানী ও পথচারীদের মাঝে। রাতের অন্ধকারে বিভিন্ন দোকানের ময়লা এবং রেস্টুরেন্টের ঝুটা খাবার ফ্লাইওভার নিচে ফেলে 
যায় কিছু অসাধু ব্যবসায়ী। যার ফল ভোগ করতে হয় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের। 

রহিম নামে এক পথচারী বলেন,ধন্যবাদ জানাই কোনাবাড়ী থানা ছাত্রলীগকে। ফ্লাইওভারের নিচ থেকে ময়লা অপসারণের জন্য। ফ্লাইওভারের নিচে ময়লা থাকার কারণে নাকে মুখে কাপড় দিয়ে চলাচল করতে হতো। আশা করছি এরপর থেকে কেউ আর ফ্লাইওভারের নিচে ময়লা ফেলবে না। 

কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনাবাড়ী থানা ছাত্রলীগ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী ফ্লাইওভার এর নিচে ময়লা অপসারণ করা হচ্ছে। কোনাবাড়ীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, যে কোনো সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করতে প্রস্তুত রয়েছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস