প্রেমিককে না পেয়ে, আত্মহত্যা করলো প্রেমিকা
প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আশ্রয়ন প্রকল্পের ৪/৪ নং ঘরে থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত প্রেমিকার নাম সবুজা খাতুন (১৯)। সে আশ্রয়ন প্রকল্পের ৪/৩ নং ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। অপরদিকে প্রেমিক বাবু মিয়া পার্শ্ববর্তী ৪/২ নং ঘরের আব্দুল আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবু দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে ছেলে-মেয়েকে একত্রে পেয়ে এ ঘটনা দুই পারিবারের মধ্যে জানাজানি হয়। পরে মিমাংসার মাধ্যমে দুইজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এই সুযোগে ছেলের পরিবারের লোকজন ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এ খবর সবুজা জানতে পেরে এরই জের ধরে এ আত্মহত্যা ঘটিয়েছে। এদিকে এ ঘটনা ঘটার পরপরই ছেলে পরিবারের লোকজন পালিয়েছে বলেও জানায় নিহতের পরিবার।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের নিজ বসত ঘরের পাশের একটি বসত ঘরের ভিতরে বাঁশের সঙ্গে উড়ানা পেছানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর