গাইবান্ধায় যুবলীগের কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করতে গাইবান্ধায় কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছেয়। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে জেলা যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। এতে যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ।
বক্তারা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে জঙ্গি সংগঠন জেএমবি ৬৩ জেলায় ৫০০ পয়েন্টে একসাথে বোমা হামলা চালায়। ওই হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত এখনো জঙ্গিদের উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা কোনোদিনই সফল হবে না।
বক্তারা আরো বলেন, শোকের মাসে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা হলে তা প্রতিহত করা হবে।
এমএসএম / জামান
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড