১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার
মোবাইল ও টাকা ছিনতাই পূর্বক শ্বাসরোধ করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১৬ বছর পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত সজল (৪৫) কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার পলানপুর জালবাড়ি গ্রামে মো. মুসলেমের ছেলে।
শনিবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এরআগে গত শুক্রবার রাত ৮টার দিকে তার নেতৃত্বে ও র্যাব-১০ এর সহায়তায় এক যৌথ অভিযানে সজলকে গাজীপুরের ভাউয়াল কলেজ এলাকা হতে আটক করতে সক্ষম হয় র্যাব।র্যাব জানায়, ২০০৭ সালের নভেম্বর মাসে গাজীপুরের টঙ্গী এলাকায় টাকা ও মোবাইল ছিনতাইকালে সজল অন্যান্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী মো. সফর উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ২০১৬ সালে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত সজলকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাজা থেকে বাঁচতে সজল কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল।
র্যাব আরও জানায়, চলতি মাসের ১৮ তারিখ এই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি আলমকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল র্যাব-১৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত সজলকে কুলিয়ারচর থানা হেফাজতে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা