ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতে করোনায় মৃত্যু ৩ হাজারের নিচে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১১:১১

স্বাস্থ্যসেবা সংকট, অক্সিজেন সংকট, হাহাকার, মৃত্যু, পোড়া গন্ধসহ গত প্রায় দুই মাস ধরে একমাত্র পরিচয় হয়ে ওঠা ভারত যেন ফের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। কিছুটা হলেও যেন বইছে স্বস্তির নিঃশ্বাস। করোনাভাইরাস মহামারির ভয়াবহ তাণ্ডবের পর দেশটিতে এখন প্রতিদিনই কমছে করোনায় নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একসময় প্রায় সাড়ে চার হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু সর্বশেষ ২৪ ঘণ্টায় নেমে এসেছে তিন হাজারের নিচে। আবার দিনে চার লাখ ছাড়ানো দৈনিক নতুন সংক্রমণও কমতে কমতে দাঁড়িয়েছে সোয়া এক লাখের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

মঙ্গলবার (১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন মানুষ। গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ২৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৯ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।

সূত্র : এএনআই

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের