বঙ্গবন্ধুর হত্যার মূল পরিকল্পনাকারী ছিল জিয়াউর রহমান : মাইনুল হোসেন খান লিখিল
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান লিখিল বলেছেন, বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতেই ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলা চালানো হয়েছিল। এ হামলার জন্য বিএনপি-জামায়াতই দায়ী। বিএনপি-জামায়াত চেয়েছিল বাংলাদেশ তালেবান রাষ্ট্র হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদমুক্ত দেশ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোডে জেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান।
জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শাহানুর ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস, সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক ভিপি হাসান সারুয়ার, সদর থানা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, এমরান হোসেন, মাসুদ, শাহ আলম কিরণ প্রমুখ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন