ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে ট্রাক কেড়ে নিলো শিশু শিক্ষার্থীর প্রাণ


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৬:১৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার পরপরই এলাকার মানুষ সড়ক অবরোধ করেন তারা। সড়কে বন্ধ ছিল সব ধরনের বড় যানবাহন। শনিবার (৩০ মার্চ) বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম আরাফাত (৭)। সে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণিতে পড়ত।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় আরাফাত। পড়া শেষে পায়ে হেটে বাসার দিকে ফিরছিলো সে। এই সময় তার বাড়ির সামনে ইন্দ্রপুর এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেকুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাছাড়াও ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অবাহ্যত রয়েছে। 

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

সুবর্ণচরে থানার হাট মডেল হাই স্কুল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান