দোহারে কৃষি জমির মাটি কাটায়;৭জন কে কারাদণ্ড
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন ও পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন,দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।
শনিবার ৩০শে মার্চ মোবাইল কোর্ট পরিচালনাকালে উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ইসলামপুর চক এলাকায় অভিযুক্ত ০৭ (সাত) জনের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে কৃষি জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত ০১ টি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ও মাটি বহনকারী ০৫ টি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ ও সঙ্গীয় আনসার সদস্যগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ