ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৩:৫০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আত্রাখালী নদীর পাড়ের একটি গাছে  ঝুলন্ত অবস্থায় আব্দুল রহিম (৩০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী এটি হত্যা। রোববার (৩১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল রহিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় কৃষক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রহিম তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। পরবর্তি আজ রোববার সকালে রহিমকে খোঁজতে বের হয় তার মা হালেমা খাতুন। খোঁজার পথে নদীর পাড়ের একটি মেরাগাছে ছেলে রহিমের ঝুলন্ত দেহ দেখে হালেমা চিৎকার করে। এ সময় তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার গিয়ে থানায় নিয়ে আসে।

নিহত চাচা আহমদ আলী বলেন, "আমার ভাই বউ (রহিমের মা) সকালে বাড়ি থেকে খোঁজতে বের হয়ে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটা মেরা গাছে রহিম ঝুলে আছে দেখতে পায়। নিজে সে আত্মহত্যা করছে এমন কিছু লক্ষণ তার শরীরের মাঝে ভাসছে না। আমাদের ধারণা যে কেউ তারে মেরে ঝুলিয়ে রেখেছে।
 
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরেই বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

সুবর্ণচরে থানার হাট মডেল হাই স্কুল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান