ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফের প্রকাশ্যে ইসরায়েলের রাজনৈতিক বিভাজন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২৪ দুপুর ১০:২১

ফের প্রকাশ্যে এসেছে ইসরায়েলের গভীর রাজনৈতিক বিভাজন। ৭ অক্টোবর হামাসের হামলার পর এই বিভাজ কিছুটা আড়ালে গেলেও এবার হাজারো বিক্ষোভকারী ইসরায়েলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। চলমান যুদ্ধ ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের সংকল্পকে আরও শক্তি দিয়েছে। 

জেরুজালেমে শহরের একটি মহাসড়ক বেগিন বুলেভার্ড অবরোধকারী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করেছে। এই বিক্ষোভে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে স্লোগান উঠেছে। একইসঙ্গে গাজায় এখনও বন্দী ১৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার দাবিও জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই বন্দীদের অনেকেই মারা গেছেন।  এই বন্দীদের স্বজনদের পাশাপাশি প্রতিবাদকারীদের বড় ভয় হলো এভাবে আরও অনেককেই প্রাণ দিতে হবে।  বিক্ষোভকারীরা এবং নেতানিয়াহুর সমালোচকরা বলছেন যে, গণতন্ত্রের শত্রুরা ইতিমধ্যেই তার সরকারে ঢুকে পড়েছে। এর মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বে ধর্মীয় জায়োনিজম পার্টি অন্যতম।  

বেনজামিন নেতানিয়াহু এক সময় বলেছেন তিনিই একমাত্র তার দেশকে নিরাপদ রাখতে পারেন। অনেক ইসরায়েলি তাকে বিশ্বাসও করেছিলেন। গত বছরের ৭ অক্টোবর হামাস সীমান্তের তার দিয়ে ঝড়ের পর সব বদলে যায়। 

সূত্র : বিবিসি। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক