রিক্সার সাথে ধাক্কা লেগে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে রিক্সার সঙ্গে ধাক্কা লেগে হোসাইন নামে (৭) এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ বাবুর্চীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার রহিমপুর গ্রামের মোহাম্মদ লিচু মিয়ার ছেলে। সে বাবা মার সাথে নছের মার্কেট এলাকায় মনিরের বাসায় ভাড়া থেকে মদিনাতুল কুরআন মাদ্রাসায় লেখাপড়া করতো।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, ওই শিশু মাদ্রাসা ছুটির শেষে বাসায় যাওয়া সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ নছের মার্কেট বাবুর্চীর মোড় এলাকায় পৌঁছালে ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে স্থানীয় লোকজন ব্যাটারি চালিত অটো রিক্সা চালক শহিদুল ইসলাম (৪৫) কে আটক করে পুলিশকে খবর দেয়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম এর সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ওই রিক্সা চালককে
আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ