গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে(৮মে) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীরা গণসংযোগ ও ইফতার মাহফিলে ব্যস্ত সময় পার করছে।বরেন্দ্র অঞ্চলের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত গোদাগাড়ী উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলাটি জাতীয় পাটি,আওয়ামীলীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছিল।গত নির্বাচনে আওয়ামীলীগের জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়।বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ছাড়াও সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ ও মতবিনিময় করছেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি ও ব্যবসায়ী রবিউল আলম,দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলালউদ্দীন সোহেল,সাবেক সহকারী কমিশনার(কাস্টমস)সুনন্দন দাস রতন,জামায়াত ইসলামীর রাজশাহী জেলা(পশ্চিম) আব্দুল খালেক,জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)এর ধর্ম,সংখ্যালঘু এবং পার্বত্য বিষয়ক সম্পাদক ড.আব্দুর রহমান মুহসেনী ও বিএনপি নেতা সাজেদুর রহমান মার্কনী।আওয়ামীলীগের সম্ভব্য চার প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ওমর ফারক চৌধুরীর ঘনিষ্ট। তবে তিনি(এমপি)বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সমর্থন জানিয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ভোটের মাঠে জাহাঙ্গীর আলমের জন্য কাজ করতে। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে গোদাগাড়ী পৌর এলাকায় বাড়ী জাহাঙ্গীর আলম,রবিউল আলম, ড.আব্দুর রহমান মুহসেনী ও আব্দুল খালেকের।আর দেওপাড়ায় বেলালউদ্দীন সোহেল ও মাটিকাটায় সুনন্দন দাস রতনের।গত নির্বাচনে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামানকে পরাজিত করে নির্বাচিত হন ক্লিণ ইমেজের জাহাঙ্গীর আলম।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সুফিয়া বেগম মিলি,সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সাবেক সদস্য কৃঞ্চাদেবী,জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম মেমোরী।গত নির্বাচনে বিনা প্রতিদ্বীদ্বিতায় নির্বাচিত হন নারী জাগরণের অগ্রদূত হিসাবে পরিচিত সুফিয়া খাতুন মিলি।ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার,পৌর আওয়ামীলীগরে যুগ্ন-সম্পাদক নাজমুল হক ও পৌর যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জাতীয় আদিবাসী পরিষদের জেলা বিমল চন্দ্র রাজোয়াড়,জামায়াতের মুহাম্মদ কামরুজ্জামান।গত নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের কাছে পরাজিত হন শফিকুল সরকার।বাকী তিনজন নির্বাচনে নতুন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন