মূলহোতা আটক ও অপহৃতা উদ্ধার
প্রাইভেট পড়তে যাবার পথে ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ
প্রাইভেট পড়তে যাবার পথে নবম শ্রেণি ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতাকে আটক এবং অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৪। ভুক্তভোগী ছাত্রী ময়মনসিংহের নতুন বাজারস্থ একটি স্কুলের শিক্ষার্থী।
সোমবার দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুলফিকার আলী।
এরআগে গত রবিবার দিনগত রাত ১২টা দিকে রাজধানী মিরপুর-১ এর দিয়াবাড়ি রোডস্থ শাহআলী শরীফ বেস্টনি আড়ৎ কমপ্লেক্সে র্যাবের ওই কর্মকর্তার নেতৃত্বে একটি দল অভিযানের মাধ্যমে অপহরণ চক্রের মূলহোতা মো. ইমরান হোসেনকে (২৬) আটক এবং পরে অপহৃতাকে উদ্ধার করে।
আটক ইমরান হোসেন ঢাকা জেলার সাভার থানাধীন পানপাড়া গ্রামের মো. কাজল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভূক্তভোগী ময়মনসিংহ শহরে রাম বাবু রোডস্থ নিজ বাসা থেকে নতুন বাজার সাহেব আলী রোড এলাকায় প্রাইভেট পড়ার জন্য বের হন। সাহেব আলী রোডে পৌঁছা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইমরান হোসেনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন মিলে ভুক্তভোগীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায় ছাত্রীকে।
র্যাব আরও জানায়, মোবাইলে ভুক্তভোগীর বাবার কাছে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণ চক্র। এ ঘটনায় অপহৃতা ছাত্রীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন এবং মেয়েকে উদ্ধারে র্যাবের সহায়তা চান। আটক ইমরান হোসেনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা