দেশীয় অস্ত্রসহ কলমাকান্দায় বাবা-ছেলে আটক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে থানা-পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে পিতা-পুত্রকে জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রবিবার মধ্যরাতে কলমাকান্দার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে সালাম মন্ডল (৫৩) ও তারই ছেলে মো. হেলিম মন্ডল (২৪)।
কলমাকান্দা থানার ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধীদের আটকে অভিযান পরিচালনার করা হচ্ছে। এরই ধরাবাহিকতায় গত রাতের অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র অবৈধভাবে রাখার অপরাধে মামলা দায়ের শেষে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা