দোহারে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কর্ণারের কার্যক্রম তুলে ধরা, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্ণার থেকে ঔষধ সরবরাহ এবং সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ বিষয়ে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে আজ মঙ্গলবার (২ এপ্রিল, ২০২৪) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ আহসান- উজ-জামান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডাঃ নুসরাত ইসলাম এবং ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট মোঃ মোহায়মিনুল ইসলাম ও মোঃ শহীদ উদ্দিন ভূঁইয়্যা।
বক্তারা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারা দেশের মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মাঝে হৃদরোগ ও স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যুর হার শতকরা ৩৪ ভাগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে যেখানে রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ফলো আপ করা হয়।
বর্তমানে দোহারে ২৩৬ জন উচ্চরক্তচাপ, ৩২৯ জন ডায়াবেটিস এবং ৫১২ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উভয় রোগেই আক্রান্ত এমন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে। আগামীতে সরকারের কমিউনিটি ক্লিনিক থেকে উক্ত রোগের সেবা প্রদানের পরিকল্পনার কথাও বক্তারা উল্লেখ করেন।
সভায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর বিশেষভাবে জোর দেয়া হয়। প্রশিক্ষণে দোহার উপজেলার ১৪টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের সভাপতিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন