ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৬:১৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসাব হাবিব পান্নু, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ- সভাপতি আবু যায়েদ হোসেন রাশেদ, মেহেরুল ইসলাম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, রিভার হোসেন, আসাদ হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ইমন, জিমনূর ইসলাম, রাফিক হাসান, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান, হেদায়েতুল্লাহ হিমু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ প্রচার সম্পাদক শামীম কবির, ছাত্রলীগ নেতা ইয়াকুব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বুয়েটে সুস্থ্যধারার ছাত্ররাজনীতি বহালের দাবি জানান  এবং মৌলবাদি গোষ্ঠীর কালো ছায়া থেকে বুয়েট ক্যাম্পাসকে মুক্ত করে নিয়মত্রান্ত্রিক ছাত্র রাজনীতি বহালের দাবীতে ধামইরহাট সরকারি এম এম কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যেকোনো নির্দেশনায় মাঠে থাকার ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন