নাঙ্গলকোটে ভয়াবহ লোডশেডিং, রমজানে গ্রাহকদের চরম দুর্ভোগ
কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ লোডশেডিংয়ে গ্রাহকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ২৪ ঘন্টায় গড়ে ৩/৪ ঘন্টার বেশী বিদ্যুৎ দেখা যায় না। পৌরসদরে বিদ্যুৎ কিছুটা বেশী সময় থাকলে গ্রামগঞ্জের অবস্থা চরম পর্যায়ের। রোজার মাসেও থেমে নেই এই লোডশেডিং। এমনকি ইফতার, সেহরি ও তারাবির সময়ও হচ্ছে অতিমাত্রায় লোডশেডিং। শীত কাটতে না কাটতেই লোডশেডিংয়ে অতিষ্ঠ করে তুলছে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। গরম যত বাড়ছে, লোডশেডিংও তত বাড়ছে। গেল এক সাপ্তাহ থেকে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশী । লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চরম সমালোচনা শুরু করে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলায় বসবাসরত প্রায় পাঁচ লাখ লোকের মধ্যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৯০ হাজার। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ৪ এর অধীনে নাঙ্গলকোট জোনাল অফিস দু’টি সাব স্টেশনের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। শতভাগ বিদ্যুতায়িত এ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের লক্ষে কুমিল্লা ছাড়াও নোয়াখালী এবং ফেনী গ্রীড থেকেও লাইন নেয়া আছে। কিন্তু বাস্তব চিত্র হল গ্রাহক লোডশেডিংয়ের যাঁতাকলে পড়েছে।
পল্লী বিদ্যুৎ গ্রাহক সাইফুল ইসলাম, হুমায়ুন কবির বলেন, অতিমাত্রায় লোডশেডিংয়ে ইবাদতে দিঘ্নতা ঘটছে। সারাদিন রোজা রেখে ইফতার করতে গেলে বিদ্যুৎ নিয়ে যায়।
পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের ওমর ফারুক নামে এক গ্রাহক বলেন, মঙ্গলবার পুরা রাত বিদ্যুৎ ছিল না, সেহরি কিছুক্ষণ আগে বিদ্যুৎ দিয়ে ঘন্টাখানেক পর আবার চলে যায়।
তবে সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিংয়ের বিষয়টি অস্বীকার করেন নাঙ্গলকোট জোনাল অফিস সহকারী মহাব্যবস্থাপক (ওএন্ডএম) শহিদুল ইসলাম। তিনি বলেন, সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিং হয়না। শুধু একদি ৩০ মার্চ শনিবার ইফতার ও তারাবির সময় লোডশেডিং হয়েছে।
নাঙ্গলকোট জোরাল অফিস ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল পাশা বলেন, চাহিদার তুলনায় কম মেগাওয়াট পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে কবে নাগাদ এর সমাধান হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত