রাজশাহীতে শিশুদের মাঝে ঈদ পেশাক বিতরণ
রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টায় শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুখেন কুমার মুখার্জী, সংগীত শিক্ষাগুরু মঞ্জুশ্রী রায়, উত্তর বঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বন নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্য গুরু হাসিব পান্না সহ শিশু একাডেমির শিক্ষক, ছাত্র ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশু বিকাশ কেন্দ্রের ১৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে উপহার তুলে দেয়া হয়। উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য একটি করে জিন্স প্যান্ট, একটি টি-শার্ট ও একজোড়া চামড়ার স্যান্ডেল।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত