ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৩:৩৮

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইসসিআই) সহযোগিতায় ও এনজিও সুশীলনের বাস্তবায়নে, টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ভুঞাপুর ও গোপালপুরের বিভিন্ন চরের ৮৯জন শিশু শিক্ষার্থী(নারী)কে নতুন জামা, হিজাব, জুতা এবং খাদ্য সামগ্রী সোয়াবিন তেল ২কেজি, সেমাই ৪প্যাকেট, চিনি ১ কেজি,কনডেন্স মিল্ক ২ কৌটা, কিসমিস ২৫০ গ্রাম, চিনাবাদাম ৫০০ গ্রাম, মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ, গোল মরিচ), আদা ৫০০ গ্রাম, রসুন ৫০০ গ্রাম, লবন ১কেজি , পোলাও চাল ২কেজি, নুডুলস ১প্যাকেট, ছোলা ১কেজি করে বিতরণ করা হয়। 

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অবঃ যুগ্ম সচিব আলহাজ্ব মো. বাহাজ উদ্দিন মিঞা। আরো উপস্থিত ছিলেন সুশীলনের সিএসপি'র মনিটরিং, ইভালেশন এন্ড ডকুমেন্টশন অফিসার কাজী ফয়সাল কবির, মাষ্টার ট্রেইনার সৈয়দা ফাতেমা-তুজ-জান্নাতী ও অভিভাবকবৃন্দ। তত্ত্বাবধানে ছিলেন সুশীলন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকুলুজ্জামান।

সুশীলনের প্রতিনিধি কাজী ফয়সাল কবির জানান, এখন থেকে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুশীলন নিয়মিত কাজ করে যাবে। হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহায়তায় এই প্রজেক্ট চরাঞ্চলে আগামীতেও অব্যাহত থাকবে।

হিউম্যান কনসার্ন ইউএসএ'র সিইও মাসুম মাহবুবুর রহমান জানান, চরাঞ্চলের জীবনমান নিয়ে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। গবেষণায় উঠে এসেছে চরাঞ্চলের মানুষের বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানো দরকার। সেই তাগিদে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল, যমুনা নদীর চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এনজিও সুশীলনের সহায়তায় কাজ করে যাবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা