ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ উপহার সামগ্রী পেল গ্রাম পুলিশের সদস্যরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৩:৪৩
ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ৬০ জন গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার রায়গঞ্জ থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, লুঙ্গি ও গুঁড়ো দুধ। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে রায়গঞ্জ থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের