শোক দিবসে দুস্থদের খাবার দিয়েছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ
জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। মতিঝিলের টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে গরিব-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। পুরো আয়োজনটি সফলভাবে স্বার্থক করার জন্য একদল তরুণ স্বেচ্ছাসেবী নিরলসভাবে পরিশ্রম করে।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল