ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার গেন্ডারিয়ায় দেড় হাজার পরিবারকে ঈদ উপহার


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৩:৩৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ০৪ এপ্রিল বৃহস্পতিবার  দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সাহানা আক্তার।

আলহাজ সাইদুর রহমান সহিদ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ডের ফরিদাবাদ লেন , হরিচরণ রায় রোড ,বাহাদুরপুর লেন ,লালমোহন পোদ্দার লেন , গেন্ডারিয়া, ডিআইটি প্লট ও শহীদনগর এলাকার বিভিন্ন পয়েন্টে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

দেড় হাজারের বেশি পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং ৬ হাজারের বেশী মানুষকে ঈদের পোষাক বিতরণ করেন কাউন্সিলর। খাদ্যদ্রব্যের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ কেজি খেজুর এবং পোষাকের মধ্যে লুঙ্গী, শাড়ি ও থ্রি পিছ বিতরণ করা হয়েছে। 

এডভোকেট সাহানা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘‌আলহাজ সাইদুর রহমান সহিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই আমরা রোজায় ও ঈদে ত্রান সামগ্রী বিতরণ করে থাকি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার নিম্ম আয়ের মানুষের জন্য রোজা ও ঈদ উপযাপন অনেক কষ্টের  হয়ে পড়েছে। আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করে যাচ্ছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত