ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় পদোন্নতি ছাড়াই সহকারি শিক্ষক হলেন প্রধান শিক্ষক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:৪৩

মো. নজরুল ইসলাম প্রায় ১৬ বছর যাবত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় প্রায় এক বছর যাবত নেত্রকোনা পূর্বধলার জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে সহকারি শিক্ষক থেকে নিজেই প্রধান শিক্ষক বনে যাওয়া মো. নজরুল ইসলাম জানান, বুঝতে পারিনি ও ভূল হয়েছে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের অনলাইনে বদলি আবেদনের নির্দেশনা জারি হয়। চলতি বছরের ৩১ মার্চ ও ১ এপ্রিল আবদনের সময়সীমা নির্ধারিত ছিল। 
কিন্তু দেখা গেল পদবীতে যিনি সহকারি শিক্ষক, পদোন্নতি না পেয়ে তিনিই হয়ে গেলেন প্রধান শিক্ষক। আইপিইএমআইএস (ইনটিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডাটাবেজ সফটওয়ারে বিধি বহির্ভুতভাবে নিজেই নিজেকে প্রধান শিক্ষক পদবীটি লিপিবদ্ধ (এন্ট্রি) করেন জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মো. নজরুল ইসলাম। প্রধান শিক্ষক পদটি শূণ্য না থাকায় এ বিদ্যালয়ে বদলীর হয়ে আসার ইচ্ছা থাকলেও অনেকে অনলাইনে আবেদন করতে পারেননি।
নাম না প্রকাশের শর্তে জানা গেছে, ডাটাবেজে জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শূণ্য না থাকায় একই উপজেলার হলুদাটি কাকুড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের শিক্ষক সাইদুল ইসলাম অনলাইনে বদলীর জন্য আবেদন করতে পারেননি। প্রধান শিক্ষক পদটি যাতে শূণ্য না থাকে এবং এই পদে কেউ বদলির জন্য আবেদন করতে না পারেন, সেজন্য নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে পাসওয়ার্ড জানা থাকায় ডাটাবেজে প্রধান শিক্ষক পদবীর স্থানটি নিজেই এন্ট্রি দিয়ে পূরণ করে রাখেন।
এ বিষয়ে জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব পালনের সময় ডাটাবেজের পাসওয়ার্ড কম্পিউটার দোকানে দিয়ে আসতে হয়। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় অনেক কাজ ও জামেলা পোহাতে হয়। তাই কেন এই কাজটি আমি করবো। ইচ্ছেকৃতভাবে ভুল করেনি। কিভাবে যে হয়ে গেছে তাও বুঝতে পারেনি। ডাটাবেজের নিরাপত্তায় এর পাসওয়ার্ড অতি গোপনীয়তা বজায় রাখা সরকারি বিধান রয়েছে তা লঙ্ঘন হওয়া ও একপর্যায়ে ডাটাবেজে এন্ট্রি করার বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।
পূর্বধলার প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মফিজুল হক জানান, এখানে নতুন এসেছি। এ ভুলটি এক বছর আগেই হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিজেই এই কাজটি করেছেন। সম্প্রতি অনলাইন বদলির সময় বিষয়টি ধরা পড়েছে। সহকারি শিক্ষক বিধি মোতাবেক কাজটি করেননি। কেন করা হয়েছে তা জানতে ওই শিক্ষকের বিরুদ্ধে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক পত্র প্রেরণ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়