মদনে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা রাস্তাটি পাকা করনের গ্রামবাসীর দাবি
নেত্রকোনার মদন উপজেলার ৩ নং মদন ইউনিয়ন ৯নং ও ৮ নং ওয়ার্ডের অন্তর্গত পরশ খিলা গ্রাম। এই গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা সড়কটিতে।
তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই সমস্যায় পড়ে শিক্ষার্থী ও বয়স্করা। দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন পরশ খিলা গ্রামবাসী। পরশ খিলা গ্রামে তিনজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এই তিন বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনের এই রাস্তাটি বর্ষাকালে বেহাল দশায় পরিণত হয়।
স্থানীয় পরশ খিলা গ্রামবাসী জানান, গ্রামের প্রায় ২ হাজার লোকের চলাচল দীর্ঘ ৩০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে স্কুল, মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রায় কাঁদা ডিঙিয়ে বিদ্যালয়, মাদরাসা কিংবা কলেজে যেতে হয়। রাস্তাটি পাকাকরণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরশখিলা গ্রামবাসী।
এছাড়া ওই গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ওই কাঁচা সড়ক দিয়ে স্কুল, কলেজ, বিদ্যালয় ও মাদরাসায় আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে। এলাকাবাসী আরো জানান, রাস্তাটি পাকাকরণ খুবই প্রয়োজন। তা না হলে ওই গ্রামের মানুষগুলো প্রতিনিয়ত চরম দুর্ভোগ ,বর্ষাকালে যানবাহন চলাচল করতে অনুপযোগী হয়ে পড়ে। তাই দ্রুত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাস্তাটি পাকা করনের দাবি জানান তারা।
পরশ খিলা গ্রামের মাহাবুব মিয়া নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন এলে অনেক নেতারাই প্রতিশ্রুতি দেন রাস্তাটি পাকা করে দিবে, পরে নির্বাচনে পাশ হওয়ার পর আর কোনো খবর নেন না তারা।এলাকার মানুষ জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ
কাছে গেলে ধরণা দিয়ে শুধু প্রতিশ্রুতিই পেয়েছি।
মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম( মাস্টার) তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সড়কটি বর্ষার মৌসুমের অবস্থা খুব খারাপ বেহাল দশায় পরিণত হয়,এলাকার জনগণের দুর্ভোগের তখন শেষ থাকে না। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান এর কাছে আমরা গ্রামবাসী রাস্তাটি পাকা করনের জন্য দৃঢ় দাবি জানাই।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান