ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহারে মোবাইল কোট পরিচালনা ৭ জনের কারাদণ্ড


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৪ বিকাল ৬:৪

ঢাকার দোহার উপজেলায় মোবাইল কোট পরিচালনা করে ৭জন কে কারাদণ্ড দেয়া হয়েছে। 

০৪ এপ্রিল( বৃহস্পতিবার) দিন ও রাতে  দোহার উপজেলার নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের  জালালপুর-শিমুলিয়া এবং পৌরসভা সংলগ্ন বাঁশতলার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে  এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলার  সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মামুন খান। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন, গ্রামীণ সড়ক নষ্ট এবং পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৭ (সাত) জনের প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় কৃষি জমি থেকে মাটি কাটায় নিয়োজিত ০৭ টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
 
সহকারী কমিশনার ভূমি বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও  মনিটরিং অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ ও সঙ্গীয় আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব