সকালের সময়ের আয়োজনে 'স্বাধীনতা ও আমাদের প্রত্যয়' শীর্ষক সভা অনুষ্ঠিত
রাজধানীর কাওরান বাজার এলাকায় রেস্টুরেন্ট 'রেইন রুফে গতকাল ৫ এপ্রিল বিকেলে বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক বহুল প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার আয়োজনে 'স্বাধীনতা ও আমাদের প্রত্যয়' শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম স্বাধীনতা ও আমাদের প্রত্যয়' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’এর প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, বিশিষ্ট লেখক গবেষক কবির চৌধুরী তন্ময়-সহ সকল সিটি রিপোর্টার এবং বিশিষ্টজনেরা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে অপরিসীম ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সাফল্যের সূর্যোদয়ে গৌরবময় দিক এবং ২৬ মার্চ ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দিন। এ অর্জন আর আমাদের প্রত্যয়- সব মিলে এই দিবসের তাৎপর্য আমাদের জীবনে অনেক বড়। সকল প্রকার মত প্রকাশের জন্য গণমাধ্যম বা সংবাদ পত্রের ভূমিকা অনেক। দৈনিক সকালের সময় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদের প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই পত্রিকাটি আরও উদম্য উচ্ছাসে এগিয়ে যাবে এমন প্রত্যায় ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের সময়ের সিটি সম্পাদক জামিল আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি রিপোর্টার মোঃ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমান, হাজি আবু তাহের, জুবায়ের আহমেদ, নারগিস পারভীন, আনাস বিন আব্দুল জলিল, এইচ এম মাহমুদ হাসান, শীলা আক্তার বৃষ্টি, মো. বিল্লাল, মো. রনি, মো. সিরাজ ও জাহিদুল আলম।
এমএসএম / এমএসএম
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি