ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুন্দরগঞ্জে বিধবা নারীকে ঘর দিলেন ব্যবসায়ী আজিজ সরদার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৩:৩৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছলেমা বেওয়া নামের এক অসহায় বিধবা নারীকে নতুন ঘর উপহার দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা ওই নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

মোছলেমা বেওয়া ওই গ্রামের মৃত কায়সার আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে এক প্রতিবন্ধী মেয়েসহ তিন মেয়েকে নিয়ে জরাজীর্ণ একটি টিনের চালা ঘরে বসবাস করতেন তিনি। স্থানীয় ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিশিষ্ট ব্যবসায়ী, সরোবর পার্ক এণ্ড রিসোর্টের সত্ত্বাধিকারী ও সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু পরিবারটির জন্য একটি টিনের ঘর উপহার দেন।

ঘরের চাবি হস্তান্তরের সময় আরেফিন আজিজ সরদার সিন্টুর পক্ষে ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, সমাজসেবক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে মোছলেমা বেওয়া বলেন, অনেক দিন আগে স্বামী মারা গেছে। প্রতিবন্ধী এক মেয়েসহ তিন মেয়েকে নিয়ে বহু কষ্টে জীবন যাপন করছি। নিজের একটুখানি জায়গা আছে কিন্তু থাকার কোন ঘর ছিলনা। বিষয়টি জানতে পেরে সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু একটি ঘর করে দিয়েছে। মাথা গোঁজার এই ঠাঁই পেয়ে অনেক খুশি।

সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, 'গরীব, অসহায় ও দুস্থ পরিবারের জন্য কিছু করতে পারলে খুব আনন্দ পাই। এক বিধবা নারী তিন মেয়েসহ খুব কষ্টে বসবাস করছে বিষয়টি জানার পর তাদের বসবাসের জন্য একটি ঘর করে দিয়েছি।'

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত