বাড়ির ট্যাক্স বাতিলের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ
খাদ্য, বিদ্যুৎ জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট হোতা ও বিদেশে টাকা পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
৬ এপ্রিল শনিবার দুপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্য আব্দুল্লাহ সরকার, সাইফুল ইসলাম, খলিলুর রহমান, সুধীর বর্মন, উত্তম বর্মন প্রমুখ। বক্তারা বলেন, কৃষি উৎপাদনের উপকরণ সার বীজ সেচ কীটনাশকের দাম অর্ধেক, ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও সর্বজনীন স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা ও গ্রামাঞ্চলে সরকার কর্তৃক নির্ধারিত বাড়ির ট্যাক্স প্রথা বাতিল করারও দাবি জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied