ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গরিবের ঈদ বাজারে ৫ টাকায় ঈদের কেনাকাটা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৩:৪০

ঈদের খুশি গরিব-অসহায় মানুষদের মাঝে পৌঁছে দিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ টাকায় ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (৬ এপ্রিল) সকালে রায়গঞ্জ বাজার মুক্তমঞ্চ চত্বরে শতাধীক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ গরিবের ঈদ বাজার থেকে মাত্র ৫ টাকায় পছন্দমতো ঈদের বাজার সামগ্রী কিনতে পেরেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর্থিক সংকটের কারণে ঈদে খাদ্যসামগ্রী কিনতে পারছেন না অনেকে। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে পাঁচ টাকায় বাজার করার সুযোগ পেয়ে বেশ খুশি সুবিধাবঞ্চিতরা। কথা হয় গরিবের ঈদ বাজারে কেনাকাটা করতে আসা সোনেকা বেগম, হোসনে আরা বেগম ও জরিনা বেওয়ার সঙ্গে। নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারায় তারা বেজায় খুশি। বেশি না হলেও অল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান তারা। আর তাই আয়োজকদের জন্য প্রাণভরে দোয়া করেন ছিন্নমূল এই সুবিধাভোগীরা। এই বাজারে অসহায়দের জন্যে ৫ টাকায় দেওয়া হয়েছে  লাচ্চা ১ প্যাকেট , চিনি ৫০০ গ্রাম, পোলার চাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, আলু ১  কেজি , পিয়াজ ৫০০ গ্রাম, গুড়া দুধ ১ প্যাকেট । সংগঠনটির অন্যতম সদস্য জামিরুল ইসলাম জানান, ঈদের দিন কর্মহীন মানুষরা যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে আনন্দে দিন কাটাতে পারে তাই মাত্র পাঁচ টাকায় ঈদ সামগ্রী প্রদান করেছি। ঈদ উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। তবে এই পাঁচ টাকা কেনো নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষেরা যেন ক্রয় করে নেওয়ার অনুভূতি পায়। তারা বিষয়টি দান হিসেবে নেক সেটা আমরা চাই না। তাই এই নাম মাত্র পাঁচ টাকা নেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী জানান, হতদরিদ্র পরিবারের মানুষ যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই তাদের এই উদ্যোগ। কেআর ফ্যামেলির অর্থায়নে এই আয়োজন বলে জানান আয়োজকরা। স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের মতো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করলে অসহায় মানুষদের মুখে হাঁসি ফোটানো সম্ভব- এমন চিন্তা থেকে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের