মিশুক বেবী ট্যাক্সি সিএনজি অটোরিকশা মালিক সমিতির উদ্বোধন উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ
নেত্রকোনার মদনে মিশুক বেবি ট্যাক্সি, সিএনজি, চালিত অটোরিকশা মালিক সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।৬ এপ্রিল রোজ শনিবার ১১ টা ৩০ মিনিটের দিকে পৌরসভার সম্মেলন সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মিশুক বেবি ট্যাক্সি অটোরিকশা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় উদ্বোধনী ও ঈদ সামগ্রী বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ,
নেত্রকোনা জেলা মিশুক বেবি ট্যাক্সি, অটোরিকশা সিএনজি, মালিক সমিতির সভাপতি এম,এম সারোয়ার আলম রোকন, জেলা সাধারণ সম্পাদক,বাসিরুজ্জামান, জেলা কার্যকারী সভাপতি রাজন মোর্শেদ, মদন থানার এসআই সামিউল হায়দার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও শতাধিক মিশুক বেবি ট্যাক্সি, অটোরিকশা, সিএনজি অটোরিকশা মালিক সমিতির শুভ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ তিনি মিশুক, বেবী ট্যাক্সি ,সিএনজি ,অটোরিকশা মালিকদের উদ্দেশ্য করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক ১৮ বছরের নিচে কোন ড্রাইভারদেরকে আপনার গাড়িটি তুলে দিবেন না, যে কোন সময় তারা দুর্ঘটনা ঘটাতে পারে, সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ড্রাইভার দেখে শুনে তাদের হাতে আপনার গাড়িটি তুলে দিবেন আপনার গাড়িটিও নিরাপদ,মানুষের জীবন মাত্রাও নিরাপদ। ড্রাইভারদের উদ্দেশ্য বলেন, রাস্তার গতিরোধক, সিগন্যাল মেনে, পৌরসভা কর্তৃক গাড়ির লাইসেন্স নিয়ে গাড়ি চলার নির্দেশনা প্রদান করেন তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান