ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে লজ্জাবতী বানর উদ্ধার


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৪:৫

খাবারের সন্ধানে লোকালয়ে এসে লোহার খাঁচায় বন্দী হয়েছে এক বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর। রাতের আধারে প্রাণীটিকে চিনতে না পেরে অনেকেই রীতিমতো তাড়া করে খাঁচায় বন্দি করে। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছটি গ্রাম থেকে উদ্ধার করা হয় এই বানরটি কে।

অচেনা এই প্রাণীর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছটি গ্রাম থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নেতাই নদীর পাড়ে গাছের মগডালে একটি অচেনা প্রাণীকে দেখতে পায় গ্রামবাসীরা। এ সময় বড় টর্চ লাইট দিয়ে ধরতেই চোখগুলো লাল হয়ে জ্বলতে শুরু করে। অনেকেই ভয়ে গ্রামের আরো কয়েকজনকে খবর দিলে সবাই মিলে প্রাণীটিকে আটকের চেষ্টা চালায়। একপর্যায়ে আজিজুল হক বৈদ্যুতিক তারের উপর দিয়ে যাওয়ার সময় বাঁশের সাহায্যে মাটিতে নামিয়ে এনে লোহার খাঁচায় বন্দি করে বিকেলে উপজেলা বন বিভাগের সহায়তায় বিলুপ্ত প্রজাতির এই লজ্জাবতী বানারটিকে উপজেলার সদর ইউনিয়নের গহীণ পাহাড়ে অবমুক্ত করা হয়। 

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব