ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পথচারী ও সুবিধাবঞ্চিতদের ইফতার বিতরণ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৪:৩৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আজ রাজধানীর ভাটারাস্থ নতুন বাজার এলাকায় পথচারী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, নগর সেক্রেটারি মাওলানা মুহম্মদ আরিফুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, নাজমুল হাসান, গুলশান থানা শাখার সভাপতি শফিকুর রহমান, মোকাররম হোসেন প্রমুখ।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভয়াবহ যানজটে নগরবাসির জীবন চরম দুর্বিষহ। ঢাকার এক প্রান্ত থেকে কয়েক ঘন্টায়ও বাসায় পৌছতে পারছে না। নিদৃষ্ট সময়ে বাসায় পৌছতে না পারা সাধারণ পথযাত্রীরা মহাবিপাকে পড়েন। ইফতার নিয়ে মহাসঙ্কটে নগরবাসী। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অনেক সময় সিগন্যালের অন্তরালে চাঁদাবাজির ঘটনাও ঘটে। সেদিকে দৃষ্টি দিলে যানজট অনেকাংশে কমবে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি বলেন, দেশের মানুষ ভাল নেই। অর্থনৈতিকভাবে মানুষ পঙ্গু। তিনি বলেন, ইসলামী অর্থনীতি সাধারণ মানুষের উন্নয়নের চাবিকাঠি। পূঁজিবাদি অর্থনীতি ধনীকে আরো ধনী করার চাবিকাঠি। এ জন্য ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থনীতির দিকে সকলকে ফিরে আসতে হবে।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে