ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও মাস্ক বিতরণ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১১:৪০

জয়পুরহাটের আক্কেলপুরে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। সোমবার (৩১ মে) সন্ধ্যায় পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অবহেলা করায় একটি বাস ও ৭ ব্যক্তিকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

মূলত সরকারি বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ায় বগুড়াগামী একটি বাস ও স্বাস্থ্যবিধি অবহেলা করে মাস্ক না পরায় এই জরিমানার টাকা গুনতে হয় তাদের। পাশাপাশি মাস্কবিহীন ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় আক্কেলপুর থানার এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমাদের এ অভিযান পরিচালনা এবং মাস্ক বিতরণ হয়েছে। অতিমারী করোনা ভাইরাস চলাকালীন সবাইকে নিজের ও পরিবারের কথা চিন্তা করে সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ