ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরখানে খসরু চৌধুরী এমপির ঈদ উপহার বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:৮

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের উত্তরখানের সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

তিনি আজ রবিবার দিনব্যাপী ঢাকা-১৮ আসনের উত্তরখান থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪, ৪৫, ও ৪৬ নম্বর ওয়ার্ডে এসব শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। খসরু চৌধুরী এমপি নিজ হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

এ সময় খসরু চৌধুরী সিআইপি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ঢাকা-১৮ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী সালাহউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাগেছে, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। রোজার শুরু থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণের কার্যক্রম চলছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে