ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:২৬

ঈদু-উল-ফিতর ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। শনিবার সন্ধ্যায় পৌরশহরের মোক্তারপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পারভীন আক্তার বলেন, আমি আপনাদের ভালবাসা অর্জন করে বিপুল ভোটে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সেই ভালবাসা ও আপনাদের দোয়া নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে মাঠে কাজ করছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সাধ্যমত সর্বস্তরের নাগরিক সেবা নিশ্চিত করবো এবং একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবো। উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রীক উন্নয়নে কাজ করে যাবো। দুর্গাপুর উপজেলাকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে দুর্গাপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চাই সেইসাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। 

এ সময় অন্যদের মধ্যে, বিশিষ্ট ব্যবসায়ী ও পারভীন আক্তারের পিতা আলহাজ¦ আনিছুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. লিয়াকত আলী, পৌর যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ডাক্তার সারোয়ার হোসেন শিপলু তালুকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর ফরিদ মিন্টু, আওয়ামী লীগ নেতা শওকত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব