ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পথশিশু ও অসহায়দের মাঝে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ঈদ পোশাক বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-৪-২০২৪ বিকাল ৫:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, কথায় কথায় যারা দেশকে সিঙ্গাপুর, আমেরিকা আর লন্ডনের সাথে তুলনা করেন, তাদেরকে সুবিধাবঞ্চিত পথশিশু আর হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছেড়ে দেয়া উচিত। দেশের অর্থনৈতিক অবস্থা আওয়ামী লীগ কতটা ভঙ্গুর করেছে বাজারে গেলেই তার টের পাওয়া যায়।

সন্ত্রাস, চাঁদাবাজদের কাছে মানুষ কতটা অসহায় তার বাস্তব চিত্র ফুটে ওঠেছে বান্দরবানে। দিনদুপুরে ব্যাংক লুট হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখনো সেখানে অপরাধীচক্র গ্রেফতার না হওয়া সরকারের চরম ব্যর্থতা। তিনি আরও বলেন, ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে হবে। বাস, লঞ্চের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।  সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।

৭ এপ্রিল রবিবার দুপুর বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে  সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ পোশাক বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।পোশাক বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ। 

আলোচনা শেষে সুবিধাবঞ্চিত পথশিশু, অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে