ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশা ইউএনওর সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১৮-৮-২০২১ রাত ১২:৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান পলাশের সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০-৩৩১১০৭) ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে নাম্বরটি ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসানের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের কাছে অনৈতিক সুবিধা চায় ওই চক্র।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন, ইউএনও ধর্মপাশা-এর অফিসিয়াল নাম্বার ০১৭৩০-৩৩১১০৭ ক্লোন করে কয়েকটি প্রতারক চক্র সম্প্রতি উপজেলার বিভিন্ন মানুষকে ফোন করে বিভিন্ন অনৈতিক প্রস্তাব করছে। এ ব্যাপারে ধর্মপাশা থানায় একটি জিডি করা হয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি জানার পর আমার নাম্ব‍ার থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি। পাশাপাশি কারো কাছে এমন ফোন এলে বিভ্রান্ত না হয়ে অনুগ্রহ করে কলটি কেটে পুনরায় কল করার (এতে সরাসরি মূল নাম্বারে কল আসবে) এবং থানায় জিডি করার অনুরোধ করা হলো।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার